প্রস্রাবের পর হাঁটাহাঁটি করার কোন ভিত্তি ইসলামে আছে কি?
প্রশ্ন
: হযরত ! দেশের শীর্ষস্থানীয় এক দারুল ইফতা থেকে ফারেগ এক মুফতী সাহেব বলেছেন, প্রস্রাবের পর কিছুক্ষণ বসে থাকবে। প্রয়োজনে
কয়েকবার পুরুষাঙ্গ ঝাড়া দিবে। এতমিনান হলে পানি ব্যবহার করবে। তিনি এটাও বলেছেন, হাঁটাহাঁটির
কোনো ভিত্তি হাদীসে
তিনি পাননি। এটা কি ঠিক? এজন্য জানতে চাচ্ছি যে, অনেকে এটা সুন্নাত ভাবে।
এবং ব্যাপকভাবে প্রচলিত। তো যদি উক্ত
প্রথাটি ভুল হয় তবে তা সংশোধনের প্রয়োজন আছে।
উত্তর : রাসুলুল্লাহ (সা.)
হাদীসের মাঝে শুধু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করার কথা বলেছেন,
তাতে কোন পন্থা নির্ধারণ করে দেননি । যেমন ভাবে রাসূল (সা.) বিভিন্ন হাদীসের মাঝে বিভিন্ন গাছ, পদার্থ ইত্যাদি দিয়ে ঔষধ এর কথা বলেছেন, কিন্তু কোন
পদ্ধতিতে? তা নিধারণ করে বলেন নি । বর্তমান ডাক্তারগণ যেভাবে তৈরী করেন আমরা তা সেবন করি । তাতে কেউ কোন সহীহ হাদীস তালাস বা খোঁজ করেন না । তেমনি ভাবে প্রস্রাবের বিষয়টিতেও বিভিন্ন মহামনিষিগণ
বিভিন্ন পন্থা উল্লেখ করেছেন ।
যেমন ভাবে ফতোয়ায়ে শামী সহ কয়েক ডজন কিতাবে বলা হয়েছে-