আম্মাজান আয়েশা (রা.) রাগ করলে, রাসূল (সা.) যেভাবে বুঝতেন...
❖ কিছু দিন পূর্বে এক জায়গায় যাচ্ছিলাম, পথের মাঝেই শুরু হয়ে গেলে রাগ বশতঃ স্বামী স্ত্রীর মারামারি, আমি দেখে অবাক হলাম! আর মনে মনে ভাবতে লাগলাম যে, প্রকৃত ইসলামের বিধান জানা থাকলে আজ এমন হতো না। আর এধরনের রাগের কারণেই অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায় । তাই এ বিষয়ে কিছু কথা...
❀ মানুষ রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই বলে কি এমন অস্বাভাবিক আচরণ! দেখুন আম্মাজান আয়েশা (রা.)ও রাগ করতো, কিন্তু রাসূল (সা.) কী বলতেন-
صحيح مسلم (4/ 1890)
80 - (2439) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ وَجَدْتُ فِي كِتَابِي عَنْ أَبِي أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى» قَالَتْ فَقُلْتُ: وَمِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ؟ قَالَ: " أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، فَإِنَّكِ تَقُولِينَ: لَا وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ غَضْبَى، قُلْتِ: لَا، وَرَبِّ إِبْرَاهِيمَ " قَالَتْ قُلْتُ: أَجَلْ، وَاللهِ يَا رَسُولَ اللهِ مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ.
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন, হে আয়েশা! আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক আর কখন নারাজ (রাগ) হও। আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কিভাবে জানেন? রাসূলুল্লাহ (সা.) বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক, তখন তুমি এরূপ বল, ‘মুহাম্মাদের প্রভুর কসম, আর যখন তুমি অসন্তুষ্ট হও তখন বল, ‘ইবরাহীমের প্রভুর কসম’! আমি বললাম, জী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। খোদার শপথ! (রাগের সময়) আমি কেবল আপনার নামটাই বাদ দেই। সহীহ মুসলিম-৪/১৮৯০, হাদীস-২৪৩৯।