সত্তর হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়??
**সালাফীদরে বিভ্রান্তির কবলে ইসলাম-
ফাযায়েলে আমল ও আল্লামা যাকারীয়া সাহেব (রহ.) কে ফাঁসাতে গিয়ে সালাফীগণ নিজেরাই ফেঁসে গেলেন।
প্রথমে সালাফী ভাইদের আপত্তিগুলো নিন্মে দেয়া হলো-
ইলিয়াসি তাবলিগের পোষ্টমর্টাম। (পর্ব ১)
জনৈক যুবকের কাশফের বয়ান ও সত্তর হাজার বার কালেমা পড়ার ফযিলত।
শায়েখ আবু কুররতবী (রা:) বলেন, আমি শুনিয়াছি যে ব্যাক্তি সত্তর হাজার বার কালেমা পড়িবে সে দোযখ হইতে নাজাত পাইবে। ইহা শুনিয়া আমি নিজের জন্য সত্তর হাজার বার ও আমার স্ত্রীর জন্য সত্তর হাজার বার এবং এই রুপে এই কালেমা কয়েক নেছাব আদায় করিয়া পরকালের ধন সংগ্রহ করি।
আমাদের নিকটেই একজন যুবক কাশফওয়ালা বলিয়া খ্যাত লাভ করিয়াছে। সে নাকি বেহেস্ত দোযখ দেখিতে পাইতো আমি ওহাকে সন্দেহ করিলাম।এক সময় ঐ যুবক আমার সহিত আহার করিতে বসিয়া হঠাৎ চিৎকার মারিয়া উঠিল ও বলিল আমার মা দোযখে জ্বলিতেছে। তাহার অবস্থা আমি দেখিতে পাইতেছি। যুবকের অস্থিরতা দেখিয়া কুরতবী (রা:) বলেন আমি মনে মনে সত্তর হাজার বার পড়ার একটি নেসাব ঐ যুবকের মায়ের নামে। বখশিশ করিয়া দিলাম। কিন্তু এক আল্লাহ ব্যাতিত আমার আমলের কথা আর কাহারো জানা ছিলনা। হঠাৎ যুবক বলিয়া উঠিল চাচা! আমার মা দোযখের আজাব হইতে নাজাত পাইয়াছে। কুরতবী (রা:) বলেন কেচ্ছা দ্বারা আমার দুইটি জ্ঞান হাসিল হইলো। প্রথমত সত্তর হাজার বার কালেমা পড়ার বরকত।
দ্বিতীয়ত যুবকের কাশফের সত্যতাও প্রমানিত হইল।
(ফাজায়েলে আমলের জিকির অধ্যায়! ৩৫৪পৃষ্ঠা দ্রষ্টব্য)
এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম:-শায়খ আবু কুরতবী সাহেব বলেন আমি শুনেছি, যে ব্যাক্তি সত্তর হাজার বার কালেমা পড়িবে বলে উল্লেখ্য আছে। তা কুরতবী সাহেব কোথা থেকে এমন কথা শুনেছেন তার উল্লেখ্য নেই। কোন হাদিসের কিতাবেই এমন কথা পাওয়া যায়না। তাহলে কুরতবী সাহেব এই আমলের কোথা পেলেন?
(তার মানে বানোয়াট) কাশফের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখা,যা আল্লাহ গায়েবি(অদৃশ্য) করে করে রেখেছেন তার পর্যবেক্ষন করে নিজ মাকে জাহান্নামে দেখা এবং মাগফিরাত(ক্ষমা) দেখা এ গুলো সব ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জগতের কথা নয় কি? অথচ ঐ যুবক কাশফের মাধ্যমে জানতে পারলো।
আমাদের জবাব
এখানে দুটি বিষয়
❶ : প্রথমত 70 হাজার বার লা ইলাহা ইল্লাহ পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, একথাটি ইমাম আবূ ইয়াযীদ কুরতুবী (রহ.) কোথা থেকে পেয়েছেন?
❷ : দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম দেখা সম্ভব কি না? চাই তা কাশফের মাধ্যমে হোক অথবা স্বপ্বের মাধ্যমে অথবা অন্য কোন ভাবে হোক।
আসুন এখন আমরা শুধু 70 হাজার বারের তাহকীক করবো এ বিষয়টি কোথা থেকে আসছে এবং এর সত্যতা কতটুকু? আর দ্বিতীয় বিষয়টি আমার অন্য পর্বে আসছে, ইনশাআল্লাহ
✍ সত্তর হাজার বারের এই নিয়ম সর্ব প্রথম চালু করেছেন আল্লামা ইবনুল আরবী (রহ.)। দেখুন এর বাস্তবতা-
❷ : দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম দেখা সম্ভব কি না? চাই তা কাশফের মাধ্যমে হোক অথবা স্বপ্বের মাধ্যমে অথবা অন্য কোন ভাবে হোক।
আসুন এখন আমরা শুধু 70 হাজার বারের তাহকীক করবো এ বিষয়টি কোথা থেকে আসছে এবং এর সত্যতা কতটুকু? আর দ্বিতীয় বিষয়টি আমার অন্য পর্বে আসছে, ইনশাআল্লাহ
✍ সত্তর হাজার বারের এই নিয়ম সর্ব প্রথম চালু করেছেন আল্লামা ইবনুল আরবী (রহ.)। দেখুন এর বাস্তবতা-


